তাহিরপুরে বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৯টায় ঢাকাস্থ ‘বন্ধুত্বের আলো গাজিপুর’ এর আয়োজনে তাহিরপুর উপজেলার সীমান্তের লাউড়েরগড় এলাকায় এ সেবা দেয়া হয়েছে।
বন্ধুত্বের আলো সংগঠনের সাধারণ সম্পাদক জয় শাকিলের তত্ত্বাবধানে  হতদরিদ্র রোগীদের  মধ্যে চিকিৎসাসেবা প্রদান করেন নর্থ ইস্ট মেডিক্যাল         কলেজ সিলেটের চিকিৎসক ডা. আলীনুর।
দিনব্যাপী এ চিকিৎসা সেবায় ৩’শ দরিদ্র রোগীকে বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়।
এতে সহযোগিতা করেন হাওর উন্নয়ন সংস্থা সিলেটের  সভাপতি কাশমীর রেজা, প্রধান শিক্ষক আব্দুল কাইয়্যুম, তাহিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, মহসিন আহমদ প্রমূখ।