স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় ১৬’শ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কায়ক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও ইউএনও মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউপি সদস্য মতিউর রহমান, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার প্রমুখ।
প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়াও ৩ হাজার জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে।
- দোয়ারায় দপ্তরী কাম প্রহরীদের স্মারক লিপি প্রদান
- বিশ্বম্ভরপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতন সপ্তাহের উদ্বোধন


