তাহিরপুরে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় ৭৫০ জন কৃষক কৃষাণিকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২২—২৩ মৌসুমে আপদকালীন কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা। উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল, বালিজুড়ি, বড়দল দক্ষিণ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বমোট ৭৫০ জন জন কৃষক/কৃষাণিদের প্রণোদনা হিসাবে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রতিজন কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলম জিলানী সুহেল, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।