Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
২০২২—২৩ অর্থ বছরে খরিপ—২ মৌসুমে মাশকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. সালেহ উদ্দিন প্রমুখ।