স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলেট বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন তাহিরপুরের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. দেবব্রত রায়।
বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. একেএম মুস্তাফিজুর রহমান, সিলেট জেলার সিভিল সার্জন ডা. প্রেমদা মন্ডল, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরী, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপ-সহকারী মেডিকেল অফিসার বেলায়েত হোসেন রুমি ও মহিউদ্দিন বিপ্লব।
- ধর্মপাশায় পল্লী চিকিৎসকের হাতে শিশু মৃত্যুর অভিযোগ
- আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের স্বীকৃতি দেয়ায় আনন্দ মিছিল


