তাহিরপুরে বিল সেচে মাছ ধরার অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিল সেচে মাছ ধরার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রদানকারী জামাল উদ্দিন (৩০) উপজেলার পাঠাবুকা গ্রামের উছমান গনির পুত্র।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মাটিয়ান হাওরে  অবস্থিত লতিবপুর ডোবাতে সেচ দিয়ে মাছ ধরার সময় তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে জামাল উদ্দিনকে ধরে নিয়ে আসেন। এ ঘটনায় বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন এর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতে জামাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন