স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সেচ দিয়ে মাছ ধরার অপরাধে দু’ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ভাটি জামালগড় গ্রামের সাজিদুর রহমান (৪২) ও সাদ্দাম হোসেন (২৮)।
রবিবার তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন পুলিশের সহায়তায় সদর ইউনিয়নের গুগুরজান বিলে মাছ ধরা অবস্থায় তাদের আটক করেন। পরে বিকাল ৫টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।


