Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস পালন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাহিরপুর এর অয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, রবিউল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।