তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব জলাভূমি দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা ১১টায় উন্নয়ন সংস্থা সিএনআরএসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সিএনআরএস উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বোরহান উদ্দিন, বিশ্বজিত সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জলিল তালুকদার, আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জী প্রমুখ।
জলাভূমি দিবসের র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।