তাহিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ‘সবার জন্য স্বাস্থ্য’ এ শপথ নিয়ে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মাজহারুল ইসলাম,ডা.শফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধি মহসিন খান, সাংবাদিক শওকত হাসান প্রমুখ। আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।