স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বছর খানেকপূর্বে কলাগাঁও গ্রামের চান মিয়ার ছেলে ও তার সঙ্গীরা মিলে একটি ট্রলির ইঞ্জিনের মাথা চুরি করে নিয়ে জামালগঞ্জের একটি গ্রামে বিক্রি করে ফেলে। চুরি হওয়া ইঞ্জিনের মাথাটি কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলখাছ মিয়ার ছেলে খাইরুল হোসেন জামালগঞ্জ থেকে উদ্ধার করলে ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনের পক্ষের লোকজন। এরই সূত্রে ধরে তারা গত ১১ই জুন শুক্রবার কলাগাঁও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে খাইরুল হোসেনকে মারধর করে।
- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও থিয়েটার সুনামগঞ্জ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- বিশ্বম্ভরপুরে লম্পট বাবার কাণ্ড


