স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালন করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হান কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাধারণ সম্পদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সদস্য শামীম আখঞ্জি, উপেজলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তারা মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক এমএ রাজ্জাক, সাজ্জাদ হোসেন শাহ, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিকাল সাড়ে ৪টায় সবাই শপথ বাক্য পাঠে অংশ নেন। এতে উপজেলার সকল শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারী কর্মকর্তাগণ অংশ নেন।
- স্যানক্রেড হাসপাতালে মহান বিজয় দিবস উদযাপন
- শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ


