তাহিরপুরে ভবঘুরে, পাগল মানুষের আহারের দায়িত্ব নিলেন বিজেন ব্যনার্জী

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাসকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলা সদর বাজারে সব হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশী খাদ্য সংকটে পড়েছে বাজারের ভবঘুরে পাগল মানুষগুলো। শনিবার সকাল থেকে ভবঘুরে পাগল মানুষগুলোর তিন বেলা আহারের দায়িত্ব নিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জী। শনিবার দুপুরের খাবারের প্যাকেট ও পানীয়জল তিনি নিজ হাতে ভবঘুরে পাগলদের হাতে তুলে দেন। যতদিন পর্যন্ত এভাবে বাজারের হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ততদিন তিনি তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করে যাবেন বলে জানিয়েছেন। রবিবার বিকাল ৪টায় তিনি তার অফিসিয়াল ফেসবুক আডিতে লিখেছেন-আপনার এলাকায় কোন ভিক্ষুক ,ভবঘুরে দিনমজুর, চা বিক্রেতা, নির্মাণ ও পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, ভ্যান, রিক্সা, ইজিবাইক চালক, কুলি, মুচি, দর্জি, বাদাম বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, পাগল অনাহারে থাকলে দ্রুত তাঁকে তথ্য দেয়ার জন্য।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন বিজেন ব্যনার্জী বলেন,যতদিন পর্যন্ত বাজারের হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ততদিন ভবঘুরে পাগলদের তিনবেলা খাবারের ব্যবস্থা করবেন।