স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২—২৩ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষক জিল্লুর রহমানের নিকট কম্বাইন্ড হারভেস্টার এর চাবি হস্তান্তর করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, ইউনূছ আলী, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক বাচ্চু মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে।


