স্টাফ রিপোর্টার, তাহিরপুর
২৮ বর্ডার গার্ড ও সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে ১৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও ১১ বোতল বিয়ারসহ ১ ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ডালারপাড় গ্রামের সুরুজ আলীর পুত্র হাসান আলী (২৫)।
জানা যায় বুধবার দুপুর ২টায় সীমান্তের ১২০৪ এর পিলারের ২কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডালারপাড় নামক স্থান থেকে ২৮ বোতল মদ ও বিয়ার সহ হাসান আলীকে আটক করা হয়। আটককৃত হাসান আলীকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


