তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় ৪০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত আবদুল আলীর ছেলে মুর্শেদ মিয়া (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার শেষে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বড়দল ইউনিয়নের চানঁপুর সীমান্ত এলাকা থেকে বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে আসার পথে পুলিশ জালালপুর-বাগগাঁও কালভার্টের নিকট থেকে ৪০ বোতল মদসহ মুর্শেদ মিয়াকে হাতে নাতে আটক করে।
এ ব্যাপারে রবিবার সকালে বাদাঘাট পুলিশ পাড়ি ক্যাম্পের এএসআই ফরহাদ আলী বাদী হয়ে মাদক ব্যবসায়ী মুর্শেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
- সাংবাদিক কুলেন্দু দাসের পিতা ডা. কমলা কান্ত দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
- তাহিরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. শামীমা শাহরিয়ার


