স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পবিত্র-ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফের চালের পরিবর্তে টাকা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য রেনু মিয়া ও শামছুল হক তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে অববগত করেছেন।
তাদের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলায় ১৩ হাজার ৬১১ জন দুঃস্থ পরিবারের মাঝে সরকারি সিদ্ধান্ত মোতাবেক চালের পরিবর্তে ৫০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে বাদাঘাট ইউনিয়ন পরিষদের ২,৭০০ জনের টাকা বিতরণের সময় প্রতি পরিবারকে ৫শত টাকার স্থলে ৪ শত টাকা করে দেয়া হয়। অভিযোগে আরো বলা হয় হয়, ইউপি সদস্য শামছুল ও রেনু মিয়া তাদের পরিষদের বণ্টন অনুযায়ী দুইজনকে দুইশত নামের তালিকা দেয়া হয়। কিন্তু তারা ওই তালিকা পরিষদে দাখিল করতে গেলে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম ইউপি চেয়াম্যানের নিষেধ আছে বলে তাদের ফিরিয়ে দেন।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জুনাব আলী বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন তাকে ৭৫টি দুঃস্থ পরিবারের নাম দেয়ার জন্য বলেন। তিনি সে মোতাবেক ৭৫টি নামের তালিকা ইউনিয়ন পরিষদ সচিবের নিকট জমা দেন। বিতরণের সময় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ২৫ জনের টাকা বিতরণ করেন। টাকা না পেয়ে ১৪ই মে বিকেল বেলা বৃষ্টিতে ভিজে অনেকেই ইউনিয়ন পরিষদ থেকে ৫কিলোমিটার পূর্বদিকে পুরান লাউড় ও লাউড়েরগড় গ্রামে খালি হাতে ফিরে চলে যান।
তিনি আরো জানান, বাদাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুন্নেছা, তোতা মিয়া, আছদ্দর, রাশেদা বেগম, গুলেছা, শুক্কুর আলী, ৯নং ওয়ার্ডের ওমর গনি, জয়নাল আবেদীন, লেগু মিয়া ও ৬নং ওয়ার্ডের রমিজ উদ্দিন জলসাদ মিয়া সহ ৫০ জনেই খালি হাতে ফিরে যায়।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেনু মিয়া ও শামছুল হক বলেন, তাদের তালিকা চেয়ারম্যান আফতাব উদ্দিনের দোহাই দিয়ে পরিষদের সচিব গ্রহণ করেনি। ওয়ার্ডের মধ্যে যারা পাইছে তারা তাদের জানিয়েছেন চারশত টাকা করে পাইছেন। অপরদিকে ২,৭০০ জনের নামের মধ্যে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন একাই এক হাজার নামের তালিকা হাতে রেখেছেন। যা তিনি অদ্যাবদি বিতরণ করেননি। তারা আরো জানান, তাদের জানামতে সমগ্র ইউনিয়নের ৭ থেকে ৮শত লোক এখন পর্যন্ত কোন টাকা পায়নি।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, ভিজিএফ তালিকাভূক্ত যারা পরিষদে এসেছে তাদের মধ্যে টাকা বিতরণ করা হয়েছে। যারা আসেনি তাদের পরিবর্তে পরিষদের আশপাশে উপস্থিত যারা ছিল তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, বাদাঘাট ইউনিয়নের দুই ইউপি সদস্য রেনু মিয়া ও শামছুল হক তালিকা তৈরীতে অনিয়মের বিষয়টি জানিয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
- ‘রোজিনার জামিন না হওয়ায় দেশের বিবেকবান মানুষ কষ্ট পাচ্ছেন’
- হাওরের স্থায়ী বেরীবাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা


