তাহিরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এ শপথ নিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, সমাজসেবক মিলন তালুকদার প্রমুখ।