তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
মেয়াদ উত্তীর্ণ মালামাল, মূল্য তালিকা না থাকায় বাদাঘাট বাজারের ভাই ভাই স্টোরকে ৮ হাজার, মানির স্টোরকে ৩০ হাজার, দিগন্ত মেগাসপকে ৫ হাজার এবং একতা স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, বাদাঘাট বাজারের ৪ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- জাল সনদে চাকুরী প্রদানের অভিযোগ/ জেলা শিক্ষা কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ
- ধান কাটার মেশিনের চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু


