স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বাজারের দুই রড সিমেন্ট বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন ও পুলিশ সদস্যরা।
জরিমানা প্রদানকারী রড সিমেন্ট দোকানের মালিকরা হলেন, তাহিরপুর বাজারের ব্যবসায়ী শীতেশ রঞ্জন রায় ও আলমাজ মিয়া। তাদের উভয়কেই ৩ হাজার টাকা করে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


