Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় ১১জনকে ১ হাজার ৮শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও বিজিবি সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, বিকাল পর্যন্ত ১১জনকে ১হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।
শুক্রবার সকাল থেকে সরকারী আধা সরকারি এনজিওসহ সকল অফিস বন্ধ রয়েছে। উপজেলা সদরের সকল মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন,কেন যাচ্ছেন-এমন সব প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারন মানুষকে গন্থব্যে যেতে দেয়া হচ্ছে। রাস্তায় কোন প্রকার যানবাহন ছিল না। পায়ে হেঁটে চলাচল করেছে মানুষ। তাহিরপুর উপজেলা সদর বাজার ও বাদাঘাট বাজারের মাছ বাজার,কাচামালের বাজার,ও ওষুদের দোকান ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ ছিল।