স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ১০ দোকানীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলা সদর বাজারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে বিশ^জিত ও গণেশ দাসের মুদি দোকান, সাইফুল ইসলামের পেট্রোলের দোকানসহ ১০টি দোকানের মালিককে এ জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, দ্রব্যমূল্য অসামঞ্জস্য থাকায় ১০ দোকানীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।


