স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উৎফল সরকার,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার মো. সোহাগ মিয়া, উপজেলা যুবলীগ সদস্য মোনায়েম হোসেন রাজু প্রমুখ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উৎফল সরকার জানান, বিক্রয় কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আগামী ১০ দিন পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে।


