তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে শ্রী শ্রী কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তাহিরপুর হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে তাহিরপুর সদর বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ পুরকায়স্থর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক অনুপম রায়, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহীনুর তালুকদার প্রমুখ।
- তাহিরপুরে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
- তিনটি উপজেলায় ১০টি প্রতিবন্দ্বি বিদ্যালয় স্থাপনে এমপি রতনের উদ্যোগ


