স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কর্মরত ইসলামী ফাউন্ডেশনের তাহিরপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার আলী হোসেনের ফেইসবুক আইডি থেকে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে স্ট্যাটাস দেয়া হয়েছে। আলী হোসেন তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা গ্রামের বাসিন্দা ও তাহিরপুর থানা জামে মসজিদের ঈমাম। আলী হোসেন গত ২ মে তারিখ বিকাল ২টা ৩৭ মিনিটে তার আইডিতে লিখেছেন, ‘বিশ^ বরেণ্য আলেমিদ্বীন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি সাহেবের মানবিক কারণে নিঃশর্ত মুক্তি চাই।’
এ বিষয়ে আলী হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, দল হিসাবে আমি মুক্তি চাইনি। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি একজন ব্যক্তি হিসাবে আমি তার মুক্তি দাবি করেছি।
এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের তাহিরপুর উপজেলার মডেল কেয়ারটেকার আব্দুল হান্নান বলেন, আলী হোসেনের ফেইসবুক থেকে দেলোয়ার হোসাইন সাঈদি’র মুক্তির দাবিতে একটি স্ট্যাটাস দিয়েছে আমিও দেখেছি।
- ছাতকে ধান কাটার রিপার মেশিন বিতরণ
- ধান সংগ্রহ, স্বচ্ছতার জন্য কৃষকের বাড়ি-জমিতে গিয়ে যাচাই-বাছাই করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট


