তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল ও ছাত্রদলের আনন্দ র‍্যালি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে একটি র‍্যালি তাহিরপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, উপজেলা যুবদল সদস্য জাহাঙ্গীর আলম, শাহীন আলম, নুর মিয়া, উপজেলা যুবদল নেতা আলী হোসেন, জেলা সেচ্ছাসেবক দল নেতা তারিক ইসলাম শিপুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু জহর, যুগ্ম আহবায়ক দেবাশীষ রায়, রাহাত হাসান রাব্বি, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, সদস্য জানে আলম প্রমুখ।