তাহিরপুরে মাতালের এলোপাতাড়ি কোপে ৪ জন আহত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিররপুরে মদ খেয়ে এক মাতালের এলোপাতারি দায়ের কোপে একই পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন। আহতরা হলো, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকূল গ্রামের মনরাজ (৬০), মনুরা (৪০), সুফিয়া (৪৫) ও মকবুল হোসেন (৪৬)। গুরুতর আহত মকবুল, সুফিয়া ও মনুরা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত মনরাজ (৬০) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
জানা যায়, সোমবার রাত ৯ টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার বড় ভাই জবা মিয়া মদপান করে এ ঘটনা ঘটিয়েছে বলে আহত মনরাজ জানান।
তারা আরো জানান, মাতাল জবা মিয়া তাদের এলাপাতাড়ি কোপিয়ে আহত করার পর তাদের বসতঘর ভেঙ্গে চুরমার     
করে ফেলে। এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হয় এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাহিরপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনাটি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হয়েছে বলে নিশ্চিত করে বলেন,বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।