স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি র্যালি প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, কেয়ার বাংলাদেশ, ওয়ার্ল্ডভিশন, আহসানিয়া মিশন এর কর্মীবৃন্দ।
র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাপস চিসিম, চন্দ্র শেখর দাস, সুনীল তালুকদার, সিরাজুল ইসলাম, আয়েশা বেগম প্রমুখ।


