স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাহিরপুর উপজেলা সদরের সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ৯০ দশকের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম রায়।
সোমবার দুপুরে উপজেলা সদর বাজার ও মধ্য তাহিরপুর এলাকায় তিনি মাস্ক বিতরণ করেন। জানা গেছে হাওর উন্নয়নের রূপকার সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ৯০ দশকের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম রায় ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি এলাকার সহ¯্রাধিক মানুষের মাঝে করোনা প্রতিরোধী মাস্ক বিতরণ করেন। এ সময় তাহার সাথে ছিলেন ছাত্রলীগ নেতা অনিক, কাকন, উদয় প্রমুখ।


