স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মাহুমা আক্তার স্বর্ণালী হিজরার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বুধবার সকাল ৯টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকাতে ৬০ পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, আধাকেজি ডাল ও এক কেজি আলু ছিল।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা হিজরা সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী, শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি সদস্য জম্মত আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণকালে সুনামগঞ্জ জেলা হিজরা সমিতির সভাপতি মাহুমা আক্তার স্বর্ণালী বলেন, করোনা’র এ মহামারির সময় এলাকার লোকজন কোন কাজ করতে পারছে না। সেদিক বিবেচনায় এনে তিনি এলাকার হতদরিদ্র মানুষকে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি এলাকার এ দুর্যোগের সময়ে অন্যান্য বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।


