তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার প্রত্যুষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। পরে ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। এ সময় তাহার পাশে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ও থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান।কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরনী শেষে সকাল ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি,সহ সভাপতি নুরুল আমিন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি আবেদীন মোহাম্মদ নুরুল,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান,উপজেলা জাতীয় শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নূর,হোসাইন শরীফ বিপ্লব,খসরু ওয়াহিদ চৌধুরী,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুর রহমান।
বিকাল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ ও ভলিবল ম্যাচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭টায় গণমিলনায়ন কেন্দ্রে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।
অপরদিকে তাহিরপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে তাহিরপুর উপজেলা সাব অফিসে বিজয় দিবসের তাৎপর্য,সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।