তাহিরপুরে মুসল্লিদের বিক্ষোভ মিছিল

তাহিরপুর প্রতিনিধি
মায়ানমারের মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোহরের নামাযের পর উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা, লালাঘাট, চারাগাঁও, মাঝহাটি মোড়, কলাগাঁও, জঙ্গলবাড়ি, লামাকাটা গ্রামের সর্বস্তরের মসুল্লিদের উদ্যোগ বিক্ষোভ মিছিল লালাঘাট থেকে কলাগাঁও বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ শেষে মাঝহাটি মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাঁশতলা কওমি মাদ্রাসার সুপার মাও. উমর ফারুকের সভাপতিত্বে এবং ছাত্র হাফেজ মেরাজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড সদস্য হাসান মিয়া, সাবেক ওয়ার্ড সদস্য সামসুল হক, সাংগঠনিক সম্পদক আব্দুল কদ্দুস, ইদ্রিস আলী ফকির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক খোরশিদ আলম, আইনাল হক, লালঘাট মসজিদের ঈমাম মাও. জুবায়ের আহমেদ, চারাড মসজিদের ঈমাম হাফেজ জাহাঙ্গীর আলাম, মাঝহাটি মসজিদের ঈমাম সোয়াইব আহমেদ, কলাগাঁও বাজার মসজিদের ঈমাম মাও. সাইফুল্লুাহ, সংসার পাড় মসজিদের ঈমাম মা. এমদাদুল্লাহ, জঙ্গলবাড়ী মসজিদের ঈমাম ইকবাল হোসেন, কলাগাঁও দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হান্নান, শহিদুল্লাহ ইসলাম, মাও. মোস্তফা, ছাত্রলীগ নেতা রিপন, সাদ্দাম হোসেন, জয়নাল আবেদীন, লোকমান, হেলাল প্রমুখ।