স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদল আহবায়ক বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শিপুল, সোহানুর রহমান সোহাগ, তুজাম্মিল হক নাসরুম প্রমূখ।
ছাতক
ছাতক ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন’র যৌথ উদ্যোগে মে দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক নেতা আনছার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সোহেল মিয়া, বাহার উদ্দিন, মিজান মিয়া, ঠান্ডা মিয়া প্রমুখ।

