তাহিরপুর প্রতিনিধি
বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় তাহিরপুরে আবদুল মন্নাফ (৬৬) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের সীমান্তবর্তী সাহিদাবাদ গ্রামের মৃত. মিয়া হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ মোটর সাইকেল চালককে শনাক্ত করতে পারেনি। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড়
বাজার থেকে সাহিদাবাদ গ্রামের বাড়িতে ফেরার পথে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে বৃদ্ধ আবদুল মন্নাফকে পেছন দিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসী ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথে আবদুল মন্নাফ (৬৬) মৃত্যু হয়।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন।


