স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সুনামগঞ্জ জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় চার দিনব্যাপী মৌসুমী স্কাউস এর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহাতাবু জলসা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুনুর রশীদ ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
মহাতাবু জলসা উদ্বোধন পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হারুনুর রশীদ।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মো. তাহের আলী, যুগ্ম সম্পাদক কানন বন্ধু রায়, তাহিরপুর উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রশিক্ষক সুহেল আহমদ, আব্দুস শহিদ, ক্যাম্প প্রধান বিমল চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
- মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- দীনেশ চন্দ্র তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ


