স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার দুটি পুকুরে ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
তাহিরপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করার কথা। সাম্প্রতিক বন্যার কারণে গতকাল শনিবার মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি ও থানা পুকুরে ১০কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মনিরাজ শাহ প্রমুখ।
- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- জগন্নাথপুরে পোনামাছ ধরায় অর্থদণ্ড


