স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহসভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য আব্দুল হাই কালাচান, লুৎফুর রহমান লাকসাব প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলার বঙ্গবন্ধু কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখনো জনগণকে অনুপ্রাণিত করছে : প্রধানমন্ত্রী
- তাহিরপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন


