স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কর, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, তাহিরপুর উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবীর, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার, দলীয় নেতা বাবুল মিয়া, জিয়া উদ্দিন প্রমুখ।


