স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, উপজেলা যুবলীগ সদস্য মিল্লাদ হোসেন, তোফাজ্জল হোসেন, আহসানুজ্জামান শোভন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু সামা, সহ সভাপতি প্রদীপ দাস, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয়, যুবলীগ নেতা কুদ্রত আলী, শফিকুল ইসলাম, নবী হোসেন প্রমুখ।
- তাহিরপুরে নিরাপদ সড়ক ও পানিপথে নিরাপত্তা শীর্ষক কর্মশালা
- মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা


