তাহিরপুরে লকডাউন অমান্য করায় ১১জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার তাহিরপুরে ১১জনকে ১১হাজার ৩শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সরকারী আধা সরকারি এনজিওসহ সকল অফিস বন্ধ রয়েছে।উপজেলা সদরের সকল পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে ছিল।প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। তাহিরপুর বাজার,বাদাঘাট বাজার মাছ বাজার,কাচামালের বাজার,ও ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ ছিল।
অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,সোমবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ১১জনকে ১১হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।তাহিরপুরে লকডাউন অমান্য করায় ১১জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার তাহিরপুরে ১১জনকে ১১হাজার ৩শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সরকারী আধা সরকারি এনজিওসহ সকল অফিস বন্ধ রয়েছে।উপজেলা সদরের সকল পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে ছিল।প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। তাহিরপুর বাজার,বাদাঘাট বাজার মাছ বাজার,কাচামালের বাজার,ও ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাঠ বন্ধ ছিল।
অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,সোমবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ১১জনকে ১১হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।