তাহিরপুরে লকডাউন পরিবারকে পানির ব্যবস্থা করে দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
‘পানির ব্যবস্থা করে না দিলে স্যার আমরা লক ডাউন মানবনা,আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে যাব।’শুক্রবার সকালে এভাবেই তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোনে কথা বলছিলেন, নারায়নগঞ্জ থেকে বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামে আসা পোষাককর্মী আলবাব হোসেন। আলবাব হোসেন বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামের বাসিন্দা। গত ৮ এপ্রিল বুধবার থেকে তিনি পরিবারে ৬ সদস্য নিয়ে লকডাউনে আছেন।
এদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী আলবাব হোসেনের ফোন পেয়ে শুক্রবার দুপুরে লকডাউনে থাকা পরিবারে লোাহাচুরা গ্রামের একটি টিউবওয়েল থেকে মটর স্থাপন করে পানির ব্যবস্থা করে দিয়েছেন।
বালিজুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. একরামুল হুদা বলেন,বসতবাড়ির আশপাশে কোন টিউবওয়েল না থাকায় লকডাউনে থাকা পরিবারটি পানির অভাবে রান্না ও গোসল করতে পারছেন না। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া রক্তি নদীটিও তাদের বসত ঘর থেকে অনেক দূরে।
লকডাউনে থাকা লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে পোষাককর্মী আলবাব হোসেন জানান, তাদের ১৪দিন নিজ বসত ঘরে থাকতে হবে। পানি সমস্যার কারণে তারা রান্নাবান্নার কাজ করতে পারছেন না, গোসল করা তো দূরের কথা। গত দ’ুদিন বালিজুড়ি ইউনিয়নের গ্রামপুলিশ রান্নার কাজে পানি এনে দিয়েছিল । বর্তমানে গরম পড়ার কারণে তার পরিবারের ৬ সদস্যের কেউই গোসল করতে পারছেন না। এ সমস্য দূরীকরণের জন্য তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোনে কথা বলার পর তিনি তাকে আশ^াস দিয়েছেন পানির ব্যবস্থা করবেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, বালিজুড়ি ইউনিয়নের লোহাচুরা গ্রামে লকডাউনে থাকা পরিবার পোষাককর্মী আলবাব হোসেন ফোনে তাকে বলছেন তাদের পানির ব্যবস্থা না করলে ঘর থেকে বেরিয়ে যাবে। তাদের এ ধরনের কথা শুনে তিনি শুক্রবার দুপুরে গ্রামের একটি টিউবওয়েল থেকে মটর স্থাপন করে পানির ব্যবস্থা করে দিয়েছেন।