স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকের মাঝে ১টি রিপার মেশিন বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১—২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে ১টি রিপার মেশিন তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসানসহ উপকারভোগী কৃষক।


