স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের পর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও সুপ্রভাত চাকমার সভাপতিত্বে এবং সহকারী প্রোগামার ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ভাইস চোরম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সাংবাদিক শওকত হাসান, আবিকুল ইসলাম প্রমুখ।
- শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
- উপাধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে বিশ্বম্ভরপুরে মানববন্ধন


