Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সদরে অবস্থিত তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় আনুষ্ঠানিভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
এছাড়াও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ করেন।