তাহিরপুরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি ইন্সট্রাকটর শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, আব্দুস সাহিদ, বিআরডিবি চেয়ারম্যান নুরুল হক মাস্টার প্রমুখ।