স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি অনুপম রায়ের সভাপতিত্বে সহকারী শিক্ষক শেখর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, মডেল
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন, ছাত্র অভিভাবক রতন গাঙ্গুলী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বাবরুল হাসান বাবলু,দলীয় নেতা রঞ্জু মুখার্জি, সমাজসেবক ফারুক আহমদ,উন্নয়ন কর্মী পনূয়েল পান্থ্্রা প্রমুখ।


