তাহিরপুরে শেখ কামালের শেখ কামালের জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও ভার্চ্যুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করা হয়। প্রতিকৃতিতে প্রথমে পুস্প অর্পন করেন তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপেিজলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা নিবাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায়ের সঞ্চালনায় ভার্চ্যুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধেু চৌধুরী বাবুল। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।