স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শ্রী শ্রী অনুকুল ঠাকুরের ১২৯ তম জন্মোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে অনুকুল ঠাকুরের ভক্তবৃন্দের উদ্যোগে র্যালী বুধবার তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাকাঠুকিয়া গ্রামে অনুকুল ঠাকুর সৎসঙ্গ মন্দিরে ধর্মসভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা সৎসংঘ সভাপতি ডা. রজত সিংহ তালুকদারের সভাপতিত্বে ধর্ম সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী মর্তুজা, শ্রী রামকৃষ্ণ ভট্রাচার্য্য, শ্রী সুকুমার রঞ্জন দাস, শ্রী নারায়ন চন্দ্র সরকার, শ্রী মধুসুদন সরকার, সহকারী অধ্যাপক কামেন্দ্র সরকার, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় প্রমূখ।


