তাহিরপুরে শ্রেষ্ঠ শিক্ষক শাহাদাত শ্রেষ্ঠ শিক্ষিকা হালিমা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচন করা হয়েছে। তারা হলেন লাউড়েরগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন ও বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হালিমা খাতুন।
গত মঙ্গলবার তাহিরপুর উপজেলার শিক্ষা অফিস শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা নির্বাচিত করেন। বিষয়টি নিশ্চিত
করেছেন তাহিরপুর উপজেলার শিক্ষা অফিসার আকিকুর রেজা খান।
এদিকে শ্রেষ্ঠ শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন এবং তাহিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক।