তাহিরপুরে সদর ইউপিতে নৌকা প্রতীকে প্রচারণা

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোতাহার হোসেন আখঞ্জি শামীমের নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংােযগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের। নেতৃবৃন্দ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহব্বান জানান।
বৃহস্পতিবার দিনব্যাপি তাহিরপুর সদর ইউনিয়নে এ প্রচারণায় ব্যস্ত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, আওয়ামী লীগ নেতা কালাচান মিয়া, নুরুল হুদা, এমরান হোসেন ভীপক প্রমুখ।